বিগত সরকার পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে -উপদেষ্টা সাখাওয়াত
অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৫ বছরে যে সরকার ছিল তারা পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে। আমি দুটি মন্ত্রণালয়ে আছি। এই দুটি জায়গায় সাগর নয়, হয়েছে প্রশান্ত মহাসাগর চুরি। এই অবস্থা থেকে বের হয়ে আসা খুবই ডিফিকাল্ট। কোনো ডিপার্টে মন্ট নেই, কোনো সিস্টেম নেই যে দুর্নীতিগ্রস্ত করা হয়নি। বস্ত্র ও পাট মন্ত্রণালয় তো শেষ করে ফেলা হয়েছে। অলমোস্ট ফিনিশ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) দুই দিনের সফরে বরিশালে এসে মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে একাডেমির প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ শেষে বৃক্ষ রোপণ করেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, যে অবস্থায় রয়েছে সেখান থেকে উত্তরণে আমরা চেষ্টা করছি। এটা ২-৩ বছরে ঠিক করা সম্ভব না। সরকারি পাটকল একটাও চলছে না, আমরা চেষ্টা করছি সেগুলো লিজ দিয়ে চালু করার।
বাংলাদেশের মেরিনদের আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়াতে দুবাই ও সিঙ্গাপুর অ্যাম্বাসিতে নতুন দুটি পদ সৃষ্টি করার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালায়ে কিছু কিছু প্রজেক্ট আছে, অনেকে জানেই না কেন হয়েছে এই প্রজেক্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।