বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা

বিক্রি হচ্ছে রাজধানীর গুলশানে সড়কের পজেশন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, রাত ১১:৫২ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, দুপুর ২:৩৭
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর গুলশান ২-এর ৭৫ নম্বর সড়ক, যা এক সময় পরিচ্ছন্ন ও শান্ত সড়ক হিসেবে পরিচিত ছিল, এখন তা রূপ নিয়েছে অবৈধ ব্যবসা ও পার্কিংয়ের স্বর্গরাজ্যে। প্রায় এক কিলোমিটার জুড়ে রাস্তা ও ফুটপাত দখল করে চলছে দোকান, চায়ের স্টল, ভাতের হোটেল-এমনকি গ্যারেজও।
সড়কের দুই পাশে সারি সারি গাড়ি, বেশিরভাগই ইউনাইটেড হাসপাতাল, আশপাশের স্কুল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের। রাজনৈতিক নেতা, একশ্রেণির অসাধু পুলিশ সদস্য ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এখানকার ফুটপাত ও সড়ক ভাড়া দেওয়ার রমরমা বাণিজ্য। তবে কার কাছে এ টাকা যায়, তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি।
গুলশান ২-এর স্থানীয় বাসিন্দারা জানান, ৭৫ নম্বর সড়কের পুরোটাই স্থানীয় ইউনাইটেড হাসপাতালের গাড়ির নিরাপদ পার্কিং। এছাড়া রয়েছে স্থানীয় স্কুলের শিক্ষকদের গাড়ি, শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য গাড়ি, রিকশা ও বিভিন্ন কোম্পানির গাড়ি। গাড়ি পার্কিংয়ের এ প্রবণতা ৮৪ নম্বর রোড ছাড়িয়ে ৭৯ নম্বর রোড পর্যন্ত বিস্তৃত হয়েছে। এ গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সড়কসহ চারপাশের ফুটপাতও হকারদের দখলে চলে গেছে। ৭৫ নম্বর সড়কের ফুটপাতে গড়ে উঠেছে অন্তত ছয়টি ভাতের হোটেল, দুটি খিচুড়ির হোটেল, চায়ের দোকান, পিঠাপুলির ভ্রাম্যমাণ দোকান, ফলের দোকান, গাড়ি সারানোর গ্যারেজÑএমনকি ভাঙারি দোকানেরও দেখা মিলেছে সেখানে। এছাড়া ফুটপাতের বেশকিছু জায়গা ময়লা-আর্বজনার ডাস্টবিন ও খোলা টয়লেটে পরিণত হয়েছে। সব মিলিয়ে পুরো ফুটপাত চলাচলের অযোগ্য হয়ে গেছে।
হাঁটার অযোগ্য ফুটপাত ও রাস্তায় সারি সারি গাড়ি পার্কিংয়ের কারণে অভিজাত এ এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে যানজট। রাস্তায় রাখা গাড়িগুলোর ১৫-১৬ জন চালকের সঙ্গে কথা হয় আমার দেশের এ প্রতিবেদকের। তারা সবাই ইউনাইটেড হাসপাতালে এসেছেন, কোনো গাড়ি হাসপাতালের চিকিৎসকদের। কোনো গাড়ি আবার রোগী বা তাদের আত্মীয়স্বজনদের। কিছু গাড়ি আবার ৭৫ নম্বর রোডের স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকদের গাড়ি।
অধিকাংশ চালক জানান, হাসপাতালে গাড়ি পার্কিং করার জায়গা থাকে না। তাই তারা রাস্তাতেই গাড়ি রাখেন। তিন ঘণ্টা গাড়ি রাখার জন্য গুনতে হয় ৮০ টাকা করে। এরপর প্রতি ঘণ্টা ৩০ টাকা করে দিতে হয়। চালকরা বলেন, সড়কে গাড়ি রাখলে আমাদের লস হয়। কিন্তু হাসপাতালে জায়গা হচ্ছে না বলে আমাদের এখানে গাড়ি রাখতে হচ্ছে। তবে কাদের এ অর্থ দিতে হচ্ছে, সে ব্যাপারে তারা কোনো কথাই বলতে চাননি।
এসব দোকানের হকাররা বলেন, তারা প্রথমে এককালীন কিছু অর্থ দিয়ে সেখানে ব্যবসা শুরু করেছে। আগে দৈনিক ভিত্তিতে ভাড়া দিলেও বেশ কিছু ফুটপাতকে ‘পজিশন’ হিসাবে বিক্রি করা হচ্ছে। এসব দোকান থেকে মাসিক ভাড়া আদায় করা হচ্ছে। জায়গার গুরুত্বভেদে পাঁচ থেকে ১০ লাখ টাকায় একেকটি পজিশন বিক্রি হচ্ছে। ফুটপাতের দুর্বল দোকানদারদের তুলে দিয়ে দখলবাজরা মোটা অঙ্কের টাকায় নতুন করে পজিশন বিক্রি করছে।
জানা গেছে, ভাতের দোকান, চায়ের দোকান ও ফলের দোকানপ্রতি এককালীন পাঁচ থেকে ১০ লাখ টাকা দিতে হচ্ছে। এছাড়াও প্রতিটি দোকান থেকে মাসিক ভাড়া হিসেবে দুই-আড়াই হাজার টাকা তুলে নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু বিএনপি নেতারা। এতে উত্তর সিটি করপোরেশন ও পুলিশের কিছু সদস্যের পকেট ভারী হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক ভাতের হোটেলের ব্যবসায়ী বলেন, আগে টাকা নিত যুবলীগ। এখন টাকা নেয় স্থানীয় যুবদল নেতারা। প্রতি মাসে দুই হাজার টাকা করে দিতে হচ্ছে। এখানে বসার জন্য বহুবার এককালীন টাকা দিতে হয়েছে। এরপরও শান্তি নাই। সিটি করপোরেশন এসে দুইবার উচ্ছেদ করে গেছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ ৬ ঘণ্টা আগে এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।… ৭ ঘণ্টা আগে বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক ৭ ঘণ্টা আগে পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি ৭ ঘণ্টা আগে রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার ৭ ঘণ্টা আগে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ৭ ঘণ্টা আগে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ৭ ঘণ্টা আগে ‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’ নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা… ৭ ঘণ্টা আগে দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের… ৭ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা… ৭ ঘণ্টা আগে দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল… ৭ ঘণ্টা আগে শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা… ৭ ঘণ্টা আগে