বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস হবে -প্রধানমন্ত্রী
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৪ জুন, ২০২৩ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আওয়ামী লীগ সরকার থাকলে বাংলাদেশ হবে উন্নয়নশীল দেশ। আর স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল জুমুয়াবার ধানমন্ডিতে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে ক্ষমতায় আসার পর দেশের মানুষ যে উন্নয়ন দেখেছে, তা ধরে রাখতে পরের দুবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। আগে দারিদ্র্যের হার ছিল ৪১ ভাগ, এখন সেটা নেমে এসেছে ১৮ ভাগে। এ ছাড়া সাক্ষরতার হার বেড়েছে, মাতৃমৃত্যু হার কমেছে, শিশুমৃত্যু হার কমেছে, মানুষের আয়ু বেড়েছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে থাকলে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। কিন্তু যারা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, স্বাধীনতার চেতনাবিরোধী-সেই বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ ধ্বংস করবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ আপনাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, শিক্ষার আলো দিয়েছে ঘরে ঘরে, স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছে। আজ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। গ্রামপর্যায়ে ইন্টারনেট পৌঁছে গেছে, হাতে হাতে মোবাইল ফোন আছে। ’
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও উন্নত হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জনগোষ্ঠী গড়ে উঠবে, বাংলাদেশ এগিয়ে যাবে। সব ক্ষেত্রেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। পুরো বিশ্বে বাংলাদেশ মর্যাদা পাচ্ছে। প্রবাসে গেলে সেই সম্মানের বিষয়টি সুস্পষ্টভাবে অনুধাবন করা যায়, যোগ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)