বিএনপি-জামাত দেশকে ধ্বংস করেছে -প্রধানমন্ত্রী
বিএনপিকে ‘ভোট চোর’ উল্লেখ করে দেশবাসীকে তাদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, তারা (বিএনপি-জামায়াত) বাংলাদেশকে ধ্বংস করে দেবে। তাই সতর্ক থাকুন, যাতে বিএনপি-জামাত আবার ক্ষমতায় না আসে।
গত রোববার লন্ডনে ম্যারিয়ট হোটেলে যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
জনগণ পাশে থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে বলে জানান তিনি। বলেন, ইনশাআল্লাহ, জনগণ আমাদের তাদের সেবা করার সুযোগ দেবে। এজন্য সবাইকে (নেতাকর্মী) আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। কারণ নির্বাচনে আমরা বিজয়ী হবো।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত দেশের টাকা বিদেশে পাচার করেছে। এভাবে তারা দেশকে ধ্বংস করেছে। জনগণ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে।
বিএনপিকে ‘ভোট চোর’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারেক জিয়া ভোট চোর ছিলেন, তার মা ভোট চোর, আমাদের ভোট চোর বলার সাহস হয় কী করে?
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের ভোট কারচুপি করে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। আওয়ামী লীগ ক্ষমতা দখল বা চুরি করে আসেনি।
এসময় শেখ হাসিনা বিএনপি নেতাদের কাছে জানতে চান, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে কয়টি দল অংশ নিয়েছিল এবং কতটি ভোট পড়েছিল।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।