বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের রাস্তায় নামতে হবে না -এ্যানি
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ন্যায্য দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের রাস্তায় নামতে হবে না।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিএনপির পক্ষ থেকে একটি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি নেতৃত্বে একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষকদের উদ্দেশ্যে বিএনপি নেতা এ্যানি বলেন, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সাথে নীতিগতভাবে একমত। জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণ এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।
এছাড়া তিনি শিক্ষকদের ন্যায্য দাবী সুবিবেচনা করতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ¦ান জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।