নির্বাচনে সেনাবাহিনী যে ক্ষমতায় থাকবে, জানালেন ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আট দিনব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তবে এ বিষয়ে যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে সেনাবাহিনী বর্তমানে দেশে যেভাবে মোতায়েন রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেভাবেই অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার হোসেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদকর্মীদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, সবাই অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে কোনো উদ্বেগ নেই। সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই থাকবে। এ ছাড়া আরপিও অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে, সেভাবেও মোতায়েন হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।