বিএনপির হরতালে সন্ত্রাস হলে প্রতিহত করবে আওয়ামী লীগ
হরতালের নামে বিএনপি সন্ত্রাস করার চেষ্টা করলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে এই ঘোষণা দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন , গণতন্ত্রকে হত্যা করার অবৈধ প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করেছে। রক্তাক্ত করেছে। প্রধান বিচারকর বাসভবনে আক্রমণ করেছে। এই সন্ত্রাসীদের আমাদের প্রতিহত করতে হবে। নির্বাচন ব্যাহত করছে তারা। রবিবার হরতাল দিয়েছে। যদি তারা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু হরতালের নামে সন্ত্রাস করা হলে তা মোকাবিলায় আপনারা তৈরি হন। এই হোক আজকে আমাদের দিনের শপথ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বিএনপি রবিবার হরতাল ডেকেছে, এই হরতাল প্রতিহত করা হবে। এ দেশে হরতাল হবে না।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা কোন বিদেশি শক্তিকে ভয় করে না। পদ্মা সেতু করে তিনি তা দেখিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতারা কিছুক্ষণ আগে আমেরিকার দূতাবাসে গিয়েছে নতুন অ্যাসাইনমেন্ট আনতে। মনে রাখতে হবে হাঁস শুধু ধান খায় না বরং শামুকও খায়।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।