বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে : হানিফ
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, অতীতের মতো আগামীতেও বিএনপির সকল নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকা- কঠোর হাতে দমন করা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শহরের পিটিআই রোডের নিজ বাসভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সাংবাদিকদের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে হানিফ এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, সবার ধারণা ছিল, বিএনপি তার অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে আসবে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী। বিএনপি তার স্বভাব-চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। গতকালও তারা অতীতের মতো অবরোধের নামে সাধারণ মানুষের চলাচল বাধাগ্রস্ত করে পুলিশের ওপর হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাসী কর্মকা- করেছে।
হানিফ বলেন, অতীতে যেমন বিএনপির সন্ত্রাসী কর্মকা- কঠোর হস্তে দমন করা হয়েছিল; তেমনই আগামীতেও জনগণের জানমাল রক্ষায় বিএনপির সন্ত্রাসী কর্মকা- কঠোর হস্তে দমন করবে সরকার।
আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি প্রধানমন্ত্রীর সম্প্রীতির প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপি নেতাদের সভ্যতা ও শিষ্টাচার নেই। শিষ্টাচার বর্জিত একটি দলের নেতাকর্মীরা যেভাবে গড়ে উঠছে, তাদের কাছে যে কোন শিষ্টাচারকেই নাটক বলে মনে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।