‘বিএনপির মিডিয়া সেল বেশ দুর্বল নাকি জামাতের লাখ লাখ বট আইডি’
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির মিডিয়া সেল বেশ দুর্বল নাকি জামায়াতের লাখ লাখ বট আইডি এমন মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
গত বুধবার (২১ জানুয়ারি) মধ্যে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম অনলাইনে এক পোস্টে মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, সারাদিন অনলাইনে ছিলাম না। মধ্যরাতের পর এক্সেস করে দেখছি, তারেক রহমানের ফ্যামিলি কার্ড ক্যাম্পেইন এর নিউজে ১ লাখ ৩০ হাজার রিয়েক্টের ৭০% হাহা।
তারেক রহমানের কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেয়ার নিউজে ৪০ হাজার রিয়েক্টের ৬৫% হাহা।
মির্জা আব্বাস বলেছেন, দেশকে ধান্দাবাজ আর কসাইদের হাতে তুলে দেয়া হবে না। এই নিউজের ৮০% রিয়েক্টই হাহা।
তিনি আরও লেখেন, আবার বিএনপি এক্টিভিস্টদের প্রচুর পোস্ট দেখেছি, ঢাকা ১৭ এর জামাত প্রার্থী ডা: খালিদুজ্জামানের ভুয়া ডিগ্রি নিয়ে। উনাকে আমি চিনতাম না। পরে দেখলাম, উনার পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিটা ইন্ডিয়ার, ইনফার্টিলিটির উপরে। মোটেই ভুয়া ডিগ্রি নয়। তবে বাংলাদেশে অননুমোদিত, যেহেতু বিদেশী ডিগ্রি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।