বিএনপির মনোনয়ন বঞ্চিতদের এনসিপিতে স্বাগত জানালো হাসনাত
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির যারা মনোনয়নবঞ্চিত হয়েছেন, কিন্তু বাংলাদেশপন্থায় বিশ্বাস করেন এবং চব্বিশ পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে দায়িত্ব নিতে চান তাদের এনসিপিতে স্বাগত জানিয়েছে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত। সে বলেছে, কে জিতবে বা হারবে তা মুখ্য নয়, বরং নির্বাচন ব্যবস্থাকেই জেতানো আমাদের মূল লক্ষ্য।
গত বুধবার (৫ই নভেম্বর) চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছে সে।
হাসনাত বলেছে, আমরা এমন এক মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছি, যারা নিজের দলের লোককেও রাস্তায় গুলি করে হত্যা করতে পিছপা হয় না। যারা বুলেটের রাজনীতিতে অংশ নিতে চান না, তারা নিজেদের সম্ভাবনা নষ্ট করবেন না।
সে আরও বলেছে, এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয়, তবে সংস্কারের লক্ষ্যে যদি কেউ আসতে চায়, আমরা তাদের অন্তর্ভুক্ত করব। কিন্তু পার্লামেন্টের আসন ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করা আমাদের লক্ষ্য নয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।