বিএনপির কর্মসূচি রোযার পবিত্রতা নষ্ট করতে -তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, রমযান মাসে অতীতে আন্দোলনের ঘোষণা আমরা কখনও দেখি নাই। কারণ, সবাই রমাদ্বান শরীফের পবিত্রতা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকে।
রমযান মাসে ইফতার পার্টি হয়, সেখানে কথাবার্তা হয়, সেগুলো হয়ে থাকে এবং অন্যান্য কর্মসূচি হয়। “বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে তারা রোযার পবিত্রতাটাও নষ্ট করতে চায়। তারা মানুষকে স্বস্তি দিতে চায় না, রমাদ্বান শরীফেও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা তারা করছে। এটি অনভিপ্রেত।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকার মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি।
যারা দাম বাড়াচ্ছে, তাদেরকে ‘গণবিরোধী’ আখ্যায়িত করে তিনি বলেন, “সরকার ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করছে এবং প্রয়োজনে শাস্তির বিধান রাখা হবে।” রোযার চাহিদা বাড়ে, এমন পণ্যের দাম নিয়ে এই মাসের আগে আগে আলোচনা থাকে ব্যাপক। সাধারণ একটি ধারণা হচ্ছে, ব্যবসায়ীরা এই সময়ে দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করেন।
চলতি বছর আমদানি পণ্যের দাম এমনিতে বেশি। বিশ্ববাজারে দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার দরপতন, আমদানি এবং দেশের ভেতরে পরিবহন খরচবৃদ্ধিসহ নানা কারণে দাম বাড়ার আলোচনা যেমন আছে, তেমনি দেশে উৎপাদন হয়, এমন বেশ কিছু পণ্যের দামও বেড়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।