বিএনপিকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম সাংবাদিক নেতাদের
বিএনপি মহাসমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দলটির কেন্দ্রীয় নেতাদের ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত মানববন্ধনে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে জানানো হয়, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে প্রায় ৩০ জন সাংবাদিক আহত হয়েছেন। অনেক সাংবাদিকের গাড়ি, ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়েছে।
বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকেরা কোনো দলের কর্মী না। আমরা পেশাগত দায়িত্ব পালন করতে যাই। আপনারা (বিএনপি) দীর্ঘদিন সংসদে নেই, আপনাদের বাঁচিয়ে রেখেছে গণমাধ্যম। আপনারা এত অকৃতজ্ঞ, এখন সাংবাদিকদের টার্গেট করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আপনাদের ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে বিএনপির কোনো নেতাকে প্রেসক্লাবে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিএফইউজে সাধারণ সম্পাদক দীপ আজাদ বলেন, সাংবাদিকেরা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করে। তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে যায়নি। তাহলে কেন বিশেষ রাজনৈতিক দলের টার্গেটে পরিণত হয়েছে। তাদের সংবাদ সংগ্রহ করতে এতজন সাংবাদিক আহত হয়েছে, বিএনপি এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ৭২ ঘণ্টার মধ্যে বিএনপি বিবৃতি দিয়ে ক্ষমা না চাইলে সংবাদ বর্জনের বিষয় আমরা বিবেচনা করব।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, বিএনপির রাজনৈতিক সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নজিরবিহীন। আকস্মিকভাবে এই হামলা ছিল পরিকল্পিত। হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহযোগিতা করার জন্য দাঁড়াতে হবে। ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
সারা দেশের সব প্রেসক্লাবে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়ে শ্যামল দত্ত বলেন, আগামীকাল সারা দেশের সব প্রেসক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।