বিএনপিকে যমুনায় আলোচনার আমন্ত্রণ প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক:
আলোচনার জন্য আগামী ২ জুন বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। আগামী ২ জুন এই আলোচনা বসবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে কৃষকদলের এক আলোচনা সভায় বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি অভিযোগ করেন, যারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক, তারাই বিএনপি নেতাদের দেশদ্রোহী কিংবা বিদেশি শক্তির প্রতিনিধি বলে অপবাদ দিচ্ছে। ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দল যা অর্জন করেছে, তা নস্যাৎ করতে একটি মহল সচেষ্ট- এমন হতাশাও প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আলোচনার দাওয়াত ও আনুষ্ঠানিকতা থাকলেও বাস্তবে কোনো অগ্রগতি চোখে পড়ছে না।
এছাড়া, তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদী কৌশলের মাধ্যমে একটি শ্রেণি জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।