বিউটি পার্লারে সেজেগুজে ছিনতাই করতো মুক্তা
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ রবি’ ১৩৯১ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কেউ যাতে সন্দেহ না করে সে জন্য বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করতো। এরপর বেরিয়ে পড়তো চুরি বা ছিনতাইয়ে। রাজধানীর মিরপুর থেকে এমনই এক ছিনতাইকারী মুক্তা বেগমকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানার পুলিশ।
গত রোববার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর সেকশনে ওয়াসা ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মুক্তা পেশাদার ছিনতাইকারী। মায়ের সাথে থেকেই ছোটখাটো চুরি করা শুরু করে। মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লে মুক্তা একজনকে সাথে নিয়ে পুরোদমে ছিনতাই শুরু করে। মানুষের সন্দেহ এড়াতে গ্রহণ করে অভিনব কৌশল।
প্রতিবার ছিনতাইয়ে বের হওয়ার আগে বিউটি পার্লারে গিয়ে সেজে আসে। বেশভূষা দেখে উচ্চবিত্ত মহিলা মনে হওয়ায় সহজে কেউ সন্দেহ করে না তাকে। আর এই সুযোগ কাজে লাগিয়েই ছিনতাই করে।
ছিনতাইয়ের কৌশল সম্পর্কে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন আরো বলেন, মুক্তা মার্কেটে গিয়ে প্রথমে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বাধিয়ে য়েন।
এরপর সুযোগ বুঝে মোবাইল ফোন ও টাকা হাতিয়ে নেয়।
ওসি বলেন, গত রবিবার একইভাবে এক নারীর মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুক্তা। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন মুক্তাকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল মিরপুর ১০ নম্বর সেকশনে ওয়াসা ভবনের সামনে থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
মুক্তা বেগমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।
এর আগেও সে সাতবার গ্রেপ্তার হয়েছিলো। মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)