বাড়িতে ঢুকে গেল কাভার্ডভ্যান, ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়িতে একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে উল্টে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
গত সোমবার রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ধনবাড়ি থানার ওসি এইচ এম জসিম উদ্দিন।
ওসি জসিম জানান, একটি পণ্যবাহী কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার সড়কের পাশের একটি বাড়িতে উঠে পড়ে। এতে ওই বাড়িতে থাকা পরিবারের সদস্যরা চাপা পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যায় এক নারী ও তার মেয়ে। এ সময় নিহতের স্বামীও গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।