বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঢাকাফেরত যাত্রীর চাপ
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ তীব্র আকার ধারন করেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশণ ও মহাখালী বাস টার্মিনালে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাস-ট্রেনগুলোতে থেকে নামছেন যাত্রীরা।
অতিরিক্ত যাত্রীর চাপের কারণে মহাখালী টার্মিনাল এলাকায় ও কমলাপুর রেলস্টেশনে যানজট লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, মহাখালী বাস টার্মিনালে ঢাকাফেরত যাত্রীর চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। মূলত, সরকারি-বেসরকারি অফিস খোলার দিন ঘনিয়ে আসায় এবং অনেকেই ঈদের ছুটি শেষ করে কর্মস্থলের জন্য ফিরতে শুরু করায় এই চাপ সৃষ্টি হয়েছে।
বিভিন্ন বাস কোম্পানির কাউন্টারগুলোতেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা বাসের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব বাস থেকে নেমে আসা যাত্রীদের অনেকেই ব্যাগপত্র নিয়ে সরাসরি নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন।
সরেজমিনে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাচ্ছে। যদিও ঈদের সরকারি ছুটি শেষ হতে এখনো দুই দিন বাকি, তবে অনেকে এখনই রাজধানীতে ফিরছেন।
প্রতিটি ট্রেনেই দেখা গেছে ভিড়, অনেক যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করছেন। স্টেশনে টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। টিকিট না থাকলে যাত্রীদের জরিমানাও করা হচ্ছে। ফিরতি যাত্রীরা জানিয়েছেন, শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই তারা ঢাকায় ফিরছেন।
অন্যদিকে, এখনো কিছু যাত্রী ঢাকা ছাড়ছেন। তবে শহর ছাড়ার যাত্রায় অতিরিক্ত চাপ নেই। ট্রেনগুলো অনেকটাই ফাঁকা যাচ্ছে।
ঈশ্বরদী থেকে আসা সিল্কসিটি ট্রেনের যাত্রী আল-আমিন হক বলেন, আজ ট্রেনে প্রচ- ভিড়। যদিও ছুটি এখনো বাকি, ভিড় এড়াতে আগেই ঢাকায় এলাম। তবে ট্রেন সঠিক সময়ে এসেছে, এটা ভালো লাগছে।
মোহনগঞ্জ থেকে আসা হাওড় এক্সপ্রেসের যাত্রী আলিফ ইসলাম বলেন, ছুটি শেষে ফিরে এলাম যান্ত্রিক ঢাকায়। পরিবারকে ছেড়ে আসতে কষ্ট হচ্ছে, তবে জীবিকার জন্যই তো আসা। ট্রেনে বেশ ভিড় ছিল, আগেভাগেই চলে এলাম।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, সোমবার থেকেই ফিরতি যাত্রা শুরু হয়েছে। তবে আজ জুমুয়াবার থেকে ভিড় আরও বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)