বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫ -পিকআপ চাপায় নিহত মা-ছেলে
, ৩রা শাবান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯০ শামসী সন , ২৪ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন মারা গেছেন। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস মহাসড়কের সুজাবাদ দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনাকবলিত বাস অটোরিকশার আগুনে ভস্মীভূত হয়।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, গাইবান্ধা থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় পৌঁছামাত্র ধুনটগামী অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী শাহানা নামে এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাস ও অটোরিকশায় আগুন ধরে যায়। কেউ কেউ বলছেন, সংঘর্ষের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে। অন্যদিকে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।
সিরাজগঞ্জে পিকআপ চাপায় মা-ছেলে নিহত
সিরাজগেঞ্জের উল্লাপাড়ায় পিকআপের চাপায় প্রাণ গেলো মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা ও শিশু সন্তানের। নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে আরও একটি ভ্যানগাড়িকে চাপা দিলে ভ্যানটির চালকও গুরুতর আহত হন।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে শিশু সন্তান নিয়ে করুনা খাতুন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়িগামী পিকআপটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও শিশু সন্তান। নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে থাকা আরও একটি ভ্যানগাড়িকে চাপা দিলে চালক আব্দুল জলিল গুরুতর আহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)