বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) উপজেলার নল্যা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা টাঙ্গাইলের মধুপুরে দিকে যাচ্ছিল। একই সময় মধুপুর থেকে জামালপুরগামী একটি বাস উপজেলার নল্যা বাজার এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুজন যাত্রী নিহত হন।
ওসি বলেন, নিহত দুই যাত্রী সর্ম্পকে বন্ধু। নিহতদের মরদেহ ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।