বাসের সুপারভাইজারের কাছে মিললো ৬ হাজার ইয়াবা
, ১৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ছয় হাজার ইয়াবাসহ রোজিনা পরিবহনের সুপারভাইজার হেলালকে আটক করেছে র্যাব।
গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েনমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বিকেল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া র্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার রেজাউল হক।
র্যাবের হেফাজতে থাকা অভিযুক্ত হেলাল জানায়, সে রোজিনা বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত আছে। সকালে ঢাকা থেকে অপরিচিত একজন তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট আর মোবাইল নম্বর ধরিয়ে দেয়। তাতে একটি মোবাইল ফোন ও চার্জার থাকার কথা ছিল।
কুমারখালী রোজিনা পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল হালিম মুঠোফোনে জানান, হেলাল তিন বছর ধরে ঢাকা-কুষ্টিয়া গামী রোজিনা পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত। ইয়াবার বিষয়ে সে কিছুই জানে না।
কুষ্টিয়া র্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার রেজাউল হক জানান, রাজাবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজী ফিলিং স্টেশনের সামনে নেমে একটি ভ্যানে করে যাচ্ছিলো হেলাল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, পোশাক-ওয়াকিটকিসহ আটক ৩
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি ডায়ালাইসিস মেশিন বন্ধ, নেপথ্যে ভারতীয় কোম্পানি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৭ মাত্রার বেশি ভূমিকম্পে ফায়ার সার্ভিসও ক্ষতিগ্রস্ত হতে পারে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল, একমুঠোও জোটেনি বন্যার্তদের ভাগ্যে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও, ৫০ কারারক্ষীকে তলব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র: শিল্পে উৎপাদন কমেছে, চুলায় নেই আগুন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চট্টগ্রাম ওয়াসার পানির দাম বাড়ানোর প্রস্তাব, ক্যাবের প্রতিবাদ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই আমেরিকার: মার্কিন জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)