বাসায় কোটি টাকার জাল নোট তৈরি, ঈদে বাজারে ছাড়ার পরিকল্পনা
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোরবানির ঈদে রোহিঙ্গা ক্যাম্প, পশুর হাট ও স্থানীয় বাজারে এসব জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়।
টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকিব তরফদার বলেন, একটি চক্র কোরবানির ঈদ ঘিরে রোহিঙ্গা ক্যাম্পসহ পশুর হাট ও বিপণিবিতানে বিপুল পরিমাণ জাল টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটি ভাড়া বাসায় অভিযান চালায় বিজিবি। এ সময় এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, প্রিন্টার, সোনালী ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার ও জলছাপ তৈরির ডাইস উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঈদ ঘিরে চক্রটি রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এসব জাল টাকা সরবরাহ করে আসছিল। বিশেষ করে পশুর হাট ও বিপণিবিতানে এসব জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)