বাসযোগ্য শহরের তালিকায় দুই ধাপ পিছিয়ে ১৬৮তম ঢাকা
নিজস্ব প্রতিবেদক:
বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকায় আরও পিছিয়ে পড়েছে ঢাকা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ অনুযায়ী, ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এবার ১৬৮তম। গত বছর ১৬৬তম স্থানে থাকা ঢাকার অবস্থান দুই ধাপ পিছিয়েছে।
শীর্ষ দশের মধ্যে এশিয়ার একমাত্র শহর জাপানের ওসাকা, যার অবস্থান নবম। ওসাকার পয়েন্ট ৯৬, আর ঢাকার পয়েন্ট ৪৩। বাসযোগ্যতার দিক থেকে তালিকার একেবারে শেষের দিক থেকে ষষ্ঠ অবস্থানে বাংলাদেশের রাজধানী।
ইআইইউ তালিকাটি তৈরি করেছে স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।