বাব আল-মানদাব বন্ধ করলে পুরো মানবজাতি ও জ্বিন মিলেও খুলতে পারবে না
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ড্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে বাব আল-মানদাব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতিরা। হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি বলেছেন, যদি তারা প্রণালিটি বন্ধ করে দেন তাহলে পুরো মানবজাতি ও জ্বিন মিলেও এটি খুলতে পারবে না।
জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব আল-মানদাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরকে যুক্ত করেছে।
ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সৌদি আরব লোহিত সাগর ব্যবহার করে নিজেদের জ্বালানি বহির্বিশে^ সরবরাহ করেছে।
হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে লিখেছেন, আমরা যদি বাব আল-মানদাব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে পুরো মানবজাতি ও জ্বিনেরও এটি খোলার কোনো ক্ষমতা থাকবে না।
“ফলে, ড্রাম্পের এবং তার সহযোগীদের জন্য ভালো হবে এখনই সেসব কাজ বন্ধ করে দেওয়া, যেগুলো শান্তিকে বাধাগ্রস্ত করে। এছাড়া আমাদের জাতি ও জনগণের অধিকারের জন্য প্রয়োজনীয় সম্মান তাকে দেখাতে হবে।”
বাব আল-মানদাবের মধ্য দিয়ে লোহিত সাগরে যায় জাহাজগুলো। এরপর সেগুলো মিশরের সুয়েজ খাল পাড়ি দিয়ে অপরপ্রান্তে চলে যায়।
বাব আল-মানদাব দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোল অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি ভূমধ্যসাগরে যায়। এছাড়া রাশিয়া থেকে এশিয়ায় তেলও আসে এখান দিয়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












