বাবার সই জাল করে হুথিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সৌদির যুবরাজ
সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমানের বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি সৌদির প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা সাদ আল-জাবরি দাবি করেছেন যে, বিন সালমান তার বাবা বাদশাহ সালমানের স্বাক্ষর জাল করে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।
সম্প্রতি এনিয়ে একটি ডকুমেন্টারির থেকে এসব তথ্য সংগ্রহ করেছে বিবিসি। তাদের রিপোর্টে বলা হয়, এই অভিযোগ করেছেন সৌদির আরেক যুবরাজ বিন নায়েফের (এমবিএন) তৎকালীন উপদেষ্টা সাদ আল-জাবরি। এই সাদ আল-জাবরি একসময় সৌদি সরকারের ইন্টেলিজেন্স ইউনিটের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। প্রাক্তন উপদেষ্টা সাদ আল-জাবরি বলেন, ওই সময় সৌদি প্রশাসনের প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব ছিল বিন সলমানের (এমবিএস) হাতে।
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের দমাতে আমেরিকার পদক্ষেপের অংশ হিসেবে সেনা পাঠিয়েছিল সৌদি আরবও। আর সেটার অনুমোদন আসে সরকারের শীর্ষপর্যায় থেকে। তাতে জালিয়াতি করে বিন সলমান।
২০১৫ সালের ২৬ মার্চ হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান।
তখন ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে সামরিক সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে সেই লড়াইয়ে মোট ৪ লক্ষ মানুষ প্রাণ হারায়। ঘরছাড়া হন ৪৫ লক্ষ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।