বান্ধবীর বাড়িতে এসে সম্ভ্রমহরণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ সম্ভ্রমহরণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে অভিযান চালিয়ে বান্ধবীসহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেরদিন জুমুয়াবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে বাসন থানায় মামলা করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্শকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই তরুণী বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের বাসন এলাকায় বান্ধবীর ভাড়া বাসায় বেড়াতে যায়। পরে বান্ধবী ওই তরুণীকে কৌশলে স্থানীয় শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষের ভেতর তাকে আটকিয়ে রাখা হয়। ওই কক্ষে আগে থেকে অবস্থান করা শাকিল তরুণীর সম্ভ্রমহরণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও তার সম্ভ্রমহরণ করে। বিষয়টি কাউকে বললে হত্যার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয় তারা। কিন্তু তরুণী ঘটনাটি তার মাকে খুলে বললে জুমুয়াবার রাতে থানায় হয়।’
তিনি আরও বলেন, ‘শনিবার ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।