অটোরিকশা চার্জ দিতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশা চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অটোরিকশাচালক জামাল উদ্দিন নিজের বসতঘরেই অটোরিকশা চার্জ দিতেন। বিকেলে চার্জ দেওয়া অটোরিকশাটি ঘর থেকে বাইরে আনতে গেলে অসাবধানতায় অটোরিকশাটি বিদ্যুৎতায়িত হয়ে গেলে জামাল বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে জামাল চিৎকার দিলে তার ২ মেয়ে দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হয়। এ সময় জামাল উদ্দিনের মা দৌঁড়ে গিয়ে ছেলে ও নাতিদের ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।