বাজেট বরাদ্দে প্রতিশ্রুতির ফলাফল দেখা যায়নি -সিপিডি
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৪ জুন, ২০২৫ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শুধু প্রবৃদ্ধির বিপরীতে সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামোর চেয়ে মানুষের উন্নতিতে নজর দেয়ার কথা বলা হলেও বরাদ্দে সে রকম ফলাফল দেখা যায়নি বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
গতকাল গুলশানের একটি হোটেলে বাজেট নিয়ে আয়োজিত সিপিডির এক সংলাপে এ কথা বলেন তিনি।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বাজেটে কিছু ভালো ভালো উদ্দেশ্যের কথা বলা হয়েছে। প্রবৃদ্ধির বাইরে গিয়ে সামগ্রিক উন্নয়নের নজর দেয়ার কথা বলা হয়েছে। অতীতে আমরা মানুষের উন্নয়নের চেয়ে অবকাঠামো খাতে উন্নয়নের দিকে বেশি নজর দিতে দেখেছি। সেখানে এবারের বাজেটে অবকাঠামোর বিপরীতে মানুষের ওপর জোর দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু বাজেটের বরাদ্দে সে প্রতিশ্রুতির ফলাফল দেখা যায়নি। ’
তিনি আরো বলেন, ‘বাজেটে করের জন্য অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। বিভিন্ন খাতে প্রণোদনাও দেয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ওপর কর বসিয়ে সেগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা, ব্যবসার বাড়তি খরচ থেকে সাধারণ মানুষকে রেহাই দেয়ার ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়নি। অথচ বাজেটে ন্যায়ভিত্তিক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার কথা বলা হয়েছে। রাজস্ব আহরণের বিভিন্ন পদক্ষেপ, ব্যয়ের কাঠামো কিংবা খাতভিত্তিক বরাদ্দের সঙ্গে এ উদ্দেশ্যটা সাংঘর্ষিক। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)