হঠাৎ বেড়েছে চালের দাম
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৪ জুন, ২০২৫ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বোরো মৌসুমের ধান ওঠা শেষ হয়েছে মাত্রই। অন্য বছরের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে। তবুও সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়ে গেছে। হঠাৎ দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এর পেছনে মিল মালিকদের কারসাজি দেখছে বিক্রেতারা।
গত কয়েকদিনে যশোরের বাজারে প্রকারভেদে চালের দাম পাইকারিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়তি। আর খুচরা বাজারে বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। ভরা মৌসুমে চালের দাম বাড়ার জন্য মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা।
যশোরের এক বিক্রেতা বলেন, ‘অটোমিলাররা সিন্ডিকেট তৈরি করেছে। ওরা নিজেরা নিজেরা চালের দাম বাড়িয়ে দিয়েছে। ’
অন্য এক বিক্রেতা বলেন, ‘চালের দাম বাড়ার বিষয়টা আমাদের হাতে নাই। আমরা তো (কেজিতে) আট আনা-এক টাকা লাভ করি। সরকার যদি মিলারদের উপর পদক্ষেপ না নেয়, বাজার আদৌ কমবে না। ’
দিনাজপুর জেলার আড়তগুলোতে মিনিকেট চালের ৫০ কেজির বস্তা বিক্রি হচ্ছে তিন হাজার ৭০০ টাকায়, গত সপ্তাহে যা ছিলো তিন হাজার ২০০ টাকা। মিলাররা বলছেন, মজুতের প্রবণতা বাড়ায় বাজারে হঠাৎ বেড়েছে ধানের দাম। তাই বাড়ছে চালের দামও।
চালের দাম বাড়তি কুষ্টিয়ার মোকামগুলোতেও। মিল মালিক এবং পাইকারি ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম টুকু বলেন, ‘আমার মনে হয় এটাও ব্যবসায়ীদের একটা কারসাজি। প্রশাসন বা যারা এগুলো মনিটরিং করে- তাদের এগুলো খুব কঠোরভাবে দেখা দরকার। ’
হঠাৎ চালের দাম বাড়ায় অস্বস্তিতে সীমিত আয়ের মানুষ। ভরা মৌসুমে এই পরিস্থিতির কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)