বাজার নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জরুরি; নইলে কমবে না ভোক্তা দুর্ভোগ
কিছু পণ্যের দাম সরকারিভাবে নির্ধারণের ১ মাস পরও তা কার্যকর হয়নি। সরকারি নির্দেশনাকে পাত্তাই দিচ্ছে না পেঁয়াজ ও আলু ব্যবসায়ীরা। বৃষ্টির অজুহাতে আবারও বেড়েছে সবজির দাম। কাঁচা মরিচ কেজিতে বেড়েছে ৮০ টাকা পর্যন্ত। বেড়েছে ব্রয়লার মুরগি ও মাছের দামও।
আলুর দাম নিয়ন্ত্রণে কোল্ড স্টোরেজের সিন্ডিকেট ভাঙতে বলেছেন, ক্রেতা-বিক্রেতারা। বাণিজ্য মন্ত্রণালয় দর নির্ধারণের এক মাস পরও ইচ্ছেমতো দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। কিছু পণ্যের দাম সামান্য কমলেও পেঁয়াজ ও আলু বিক্রি হচ্ছে বাড়তি দামে। তবে, বিক্রেতারা বলছেন, কোল্ড স্টোরেজগুলোতে তদারকি বাড়ালে আলুর দাম কমে আসবে।
অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহর শুরুতে সবজি কেজিপ্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা। মাছের দামও চড়া, আর একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৮০ টাকা পর্যন্ত। যেহেতু মাঝে বৃষ্টি ছিল তাই সরবরাহ কম থাকার অভিযোগ করছেন ব্যবসায়ীরা।
এদিকে, বাজারে স্বস্তি ফেরাতে রাজধানীসহ সারা দেশে দফায় দফায় অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে বিক্রেতাদের সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের এই নিত্যপণ্যের দাম বেঁধে দেয়ার উদ্যোগ নিয়েও চলছে নানা আলোচনা সমালোচনা।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ কোনো সমাধান নয়। দাম নিয়ন্ত্রণ বরং পরিস্থিতিকে ঘোলাটে করে এবং মজুতদার ও সিন্ডিকেট গোষ্ঠীর মুনাফাকে বাড়িয়ে দেয়। শেষে ভোক্তার অর্থশোষণ আরও বাড়ে। তাই বাজার নিয়ন্ত্রণে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের তাগিদ বাজার বিশ্লেষকদের।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।