বাজারে ভারতীয় পেঁয়াজে সয়লাব, ৬ দিনে কমেছে ৫০ টাকা
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৩ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে পেঁয়াজ এসেছে আট হাজার মেট্রিক টন। এতে স্থানীয় বাজারগুলোতে বেড়েছে ভারতীয় পেঁয়াজের সরবরাহ। গত ছয় দিনের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫০ টাকা।
বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রোববার ভোমরা বন্দর দিয়ে ১১৯ ট্রাকে ২৯৭৫ টন পেঁয়াজ আসে। হিলি বন্দর দিয়ে ৪৯ ট্রাকে ১২২৫ টন ও সোনামসজিদ বন্দর দিয়ে ১৪২ ট্রাকে ৩৫৫০ টন পেঁয়াজ আসে। এ ছাড়া বেনাপোল বন্দর দিয়ে সাত ট্রাকে ১৭৫ টন পেঁয়াজ আমদানি হয়। একদিনে সাত হাজার নয়শ ২৫ টন পেঁয়াজ আমদানি হয় বাংলাদেশে।
বেনাপোল স্থল বন্দর পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল জলিল জানান, বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে গত তিন দিনে এসেছে ৩২৫ মেট্রিক টন পেঁয়াজ। ফলে গত ছয় দিন আগে বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে স্থানীয় বাজারে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৫০ টাকা। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। বিক্রেতারা বলছেন, আমদানি বাড়লে দাম আরও কমবে।
প্রায় তিন মাস ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। বেনাপোল বন্দর দিয়ে গত ৫ জুন পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে তিনটি ট্রাকে আসে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ। এর পর ১০ জুন আসে ৭৫ টন। আর ১১ জুন ৭ ট্রাকে আসে ১৭৫ মেট্রিক টন পেঁয়াজ। এসব আমদানি পেঁয়াজ যাচ্ছে ঢাকা-খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়।
আমদানিকারক প্রতিনিধি রয়েল হোসেন বলেন, ২০ টাকা কেজি দরে আমদানি করা হচ্ছে পেঁয়াজ। সরবরাহ ও আমদানি বাড়লে দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)