বাজারমূল্য নিয়ন্ত্রণে খাদ্য মজুত যথেষ্ট -বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে এই মজুত যথেষ্ট। তিনি আরও বলেন, বর্তমান বিশে^ টিকে থাকতে হলে আমাদের বৈশি^ক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। পাশর্^বর্তী দেশগুলো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে; আমরা পিছিয়ে থাকলে বিশ^ আমাদের করুণার দৃষ্টিতে দেখবে।
গতকাল জুমুয়াবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের জীবনমান উন্নয়নের কাজগুলো অগ্রাধিকার পাবে। সিলেটে কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাতের প্রসারে বিশেষ জোর দেওয়া হবে। তিনি সিলেটে একটি অত্যাধুনিক 'এআই সেন্টার' প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, দেশি ও প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে হলে লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে। আমরা বাধাগুলো দূর করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি, যার প্রতিফলন দ্রুতই দৃশ্যমান হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।