বাগেরহাটে শীতকালীন সবজি চাষে বিপুল সম্ভাবনা
, ২৪ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বাগেরহাট সংবাদদাতা:
জেলায় শীতকালীন সবজি চাষে ব্যাপক ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। স্থানীয় চাহিদা মিটিয়েও সারাদেশে সবজি রফতানি করা সম্ভব হবে বলে তারা জানান।
শীতকালীন সবজির ব্যাপক উৎপাদনে একদিকে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি ক্রেতাদের নাগালের মধ্যে সহনীয় দামে বিক্রি করা সম্ভব হবে। অতিবৃষ্টির কারণে এবারের শীত মৌসুমের সবজি চাষে বিলম্ব হলেও মাটির লবণাক্ততা কেটে গেছে। এবার বাগেরহাট জেলায় ৩২৭৮ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে।
ইতোমধ্যে চিতলমারীসহ কয়েকটি উপজেলার ক্ষেতে টমেটোর ফলন শুরু হয়েছে। কাঁচা টমেটো বাজারে আসতে শুরু করেছে। এছাড়াও যাত্রাপুর, বারুইপাড়ার বিশাল ক্ষেতের মাঠজুড়ে শিম, লালশাক, সবুজ শাক ও পালংশাক বাজারে আসতে শুরু করেছে।
সবজি চাষিদের সাথে কথা বলে জানা যায়, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীত মৌসুমের সবজি স্থানীয় বাজারে আসতে শুরু করবে।
বাগেরহাট সদর উপজেলা, কচুয়া, ফকিরহাট, মোল্লাহাট, মোরেলগঞ্জ, শরনখোলা, রামপাল, মোংলা এবং চিতলমারীসহ নয়টি উপজেলায় প্রচুর পরিমাণে টমেটোর চাষ হয়েছে। এতে ব্যাপক ফলন আশা করছেন কৃষকরা। বাগেরহাটের বিভিন্ন উপজেলায় জমির পরিমাণ ও সবজি উৎপাদনের হার বিশেষভাবে লক্ষনীয়।
কৃষি অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক আলহাজ মোতাহার হোসেন জানান, চলতি বছর টমেটো, কদু, শিম, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ওলকপি, করলা, বাঁধাকপি ও ফুলকপি আবাদ করে একেক জন কৃষক একর প্রতি ৩০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা লাভ করবেন বলে আশা করা হচ্ছে। চিতলমারী ও মোল্লাহাটে মৌসুমের শেষের দিকে প্রচুর পরিমাণে টমেটো উৎপাদিত হওয়ায় তখন কৃষকরা আশানুরূপ দাম পায় না। তখন ক্ষেতেই টমেটো পচে যায়। এ বিষয়টি বিবেচনা করে সরকার টমেটো সংরক্ষণের জন্য ইতোমধ্যে সেখানে ৩টি কোল্ডস্টোরেজ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে কৃষকরা আরও বেশি অর্থনৈতিকভাবে লাভবান হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)