বাইডেনের ‘ভুয়া উপদেষ্টার’ বিচার দেশের আইনে হবে -পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। গত ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে।’
তিনি বলেন, ‘বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে ওই লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে। আমাদের দেশের আইনেও তার বিচার হবে।’
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে সিলেট নগরের আম্বরখানায় একটি চেইনশপ শাখার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।