বাইডেনের পক্ষে ইহুদিরা, আমেরিকানরা বিপক্ষে
, ০৪ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২১ সাদিস ১৩৯১ শামসী সন , ১৯ নভেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ অগ্রহায়ণ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ভূমিকাকে সমর্থন করছে যুক্তরাষ্ট্রের ইহুদিরা। কিন্তু খোদ মার্কিনিরা চলে গেছে বাইডেনের বিপক্ষে।
এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭৪ ভাগ ইহুদি ভোটার বাইডেনের ইসরাইল তোষণনীতিকে সমর্থন করছে। কিন্তু অপর দুই জরিপে পুরোপুরি ভিন্ন চিত্র দেখা গেছে।
জিউশ ইলেক্টরেট ইনস্টিটিউটের বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা যায়, হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলার ব্যাপারে বাইডেনের ভূমিকাকে ৭৪ ভাগ ইহুদি নিবন্ধিত ভোটার সমর্থন করছে।
কিন্তু এনপিআর এবং পিবিএস নিউজআওয়ারের বুধবার প্রকাশিত জরিপ অনুযায়ী আমেরিকান নিবন্ধিত ভোটারদের ৫৩ ভাগ বাইডেনের ভূমিকার বিপক্ষে অভিমত প্রকাশ করেছ। আর পক্ষে রয়েছে ৪১ ভাগ।
অন্য দিকে একই দিনে কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা যায়, ৫৪ ভাগ আমেরিকান বাইডেনের ইসরাইল তোষণ-নীতির বিপক্ষে অবস্থান ব্যক্ত করেছে, ৩৭ ভাগ সমর্থন করেছে।
হামাস-ইসরাইল যুদ্ধে ইসরাইলকে দৃঢ়ভাবে সমর্থন করছে বাইডেন। এমনকি ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতাদের বিরোধিতা প্রত্যাখ্যান করেও সে ইসরাইলের সবকিছুকে সমর্থন করে যাচ্ছে।
কিন্তু আমেরিকানরা তার এমন নীতি গ্রহণ করতে পারছে না। এমনকি রিপাবলিকানরাও বাইডেনের নীতি পছন্দ করছে না। তারা কিন্তু ইসরাইলের জোরাল সমর্থক।
কুইনিপিয়াক ইউনিভার্সিটির জরিপে দেখা যায়, রিপাবলিকানদের মধ্যে মাত্র ২২ ভাগ বাইডেনের নীতিকে সমর্থন করছে। আর ৭৭ ভাগ তার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে।
ম্যারিস্ট জরিপেও একই ফলাফল দেখা যায়। এতে রিপাবলিকানদের মধ্যে ৭২ ভাগ তার বিপক্ষে এবং মাত্র ২৩ ভাগ তার অবস্থানকে সমর্থন করেছে।
এদিকে প্রেসিডেন্ট হিসেবেও ইহুদিদের মধ্যে বাইডেনের গ্রহণযোগ্যতা রয়েছে। কুইনিপিয়াক জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের দক্ষতা অনুমোদন করেছে ৬৬ ভাগ ইহুদি, আর বিপক্ষে গেছে ৩৪ ভাগ। অন্যদিকে ম্যারিস্ট জরিপে দেখা যায়, নিবন্ধিত আমেরিকানদের মধ্যে ৪২ ভাগ তাকে সমর্থন করছে, ৫২ ভাগ তার বিপক্ষে অভিমত ব্যক্ত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












