গাজায় পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ইসরাইল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী ইসরাইল কী ধরনের পদক্ষেপ নেবে তা নিয়ে সামরিক বাহিনী ও বেসামরিক নেতৃত্ব সিদ্ধান্তহীনতায় ভুগছে। শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং এক রকমের অচল অবস্থা সৃষ্টি হয়েছে।
সামরিক ও বেসামরিক নেতৃত্বের একাংশ দক্ষিণ গাজায় স্থলে অভিযান চালানোর পক্ষে আবার আরেকটি পক্ষ বন্দী বিনিময় করার জন্য অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছানোর পক্ষে অবস্থান নিয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইসরাইলের প্রভাবশালী ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে।
গাজা নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে তার মধ্যে রয়েছে দক্ষিণ গজায় সামরিক আগ্রাসন বিস্তার করা হবে কিনা। এর পাশাপাশি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা বন্দীদের মধ্যে অন্তত কয়েকজন ইসরাইলিকে মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধ বিরতির বিষয় নিয়ে বিতর্ক চলছে। ইসরাইলি বন্দি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়ার প্রশ্ন রয়েছে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইল এবং হামাসের মধ্যে বন্দী বিনিময় চুক্তির সম্ভাবনা রয়েছে যার প্রেক্ষাপটে দক্ষিণ গাজায় ইসরাইলের অভিযান শুরু করতে দেরি হচ্ছে। এর আগে ইসরাইলের সামরিক এবং বেসামরিক নেতৃত্ব গাজা থেকে হামাসকে নির্মূল এবং ইসরাইলি বন্দীদের মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইলি সেনারা আগ্রাসন অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে। তবে, বিরোধীদলীয় নেতাসহ ইয়াইর লাপিদসহ বেশিরভাগ ইসরাইলি যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের পক্ষে অবস্থান নিয়েছেন। একইসাথে তারা যুদ্ধবাজ নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।