বাংলা কিউআর কি?
ডিজিটাল লেনদেন সহজ করতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আলাদা আলাদা কিউআর কোডের বদলে একটি কিউআর কোড দিয়েই সব লেনদেন সম্পন্ন করার অভিপ্রায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রবর্তন করেছে বাংলা কিউআর।
এই একটি কিউআর কোড ব্যবহার করে বিভিন্ন ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সেবা প্রদানকারীদের গ্রাহকরা ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
বাংলা কিউআর চালুর আগে ব্যাংক ও এমএফএস সেবা প্রদানকারীরা নিজেদের আলাদা আলাদা কিউআর কোড ব্যবহার করতো। ফলে গ্রাহকদের পেমেন্ট সম্পন্ন করতে ওই নির্দিষ্ট সেবাদাতার অ্যাপ প্রয়োজন হতো।
সেখানে বাংলা কিউআর ব্যবহার করলে একজন ব্যবসায়ী একটি কিউআর কোড দিয়েই যেকোনো ব্যাংক বা এমএফএসের গ্রাহকের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। আলাদা আলাদা ব্যাংক বা এমএফএসের গ্রাহকের সামনে ওই ব্যাংক বা এমএফএসের কিউআর কোড দিতে হবে না।
উদাহরণস্বরূপ: বিকাশ, নগদ বা কোনো ব্যাংকের অ্যাপ ব্যবহারকারী গ্রাহক একটি বাংলা কিউআর কোড ব্যবহার করেই পেমেন্ট করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, একই দোকানে একাধিক কিউআর কোডের ব্যবহার কমাবে বাংলা কিউআর। এতে করে সারা দেশে ডিজিটাল পেমেন্ট বাড়বে, ব্যবসায়ীদের খরচ কমবে এবং আর্থিক খাতে আন্তঃকার্যক্ষমতা উন্নত হবে।
পৃথক ব্যাংক বা এমএফএস কিউআর কোডগুলো ধীরে ধীরে একীভূত করে প্রতিস্থাপন করার জন্য ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) অধীনে এই উদ্যোগটি গড়ে তোলা হয়। এর প্রাথমিক বাস্তবায়ন শুরু হয় ২০২০-২০২১ সালের দিকে।
গত ১ এপ্রিল সব ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারীকে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিয়েছে, ৩০ জুনের মধ্যে প্রতিটি ব্যবসায়িক স্থান থেকে নিজস্ব কিউআর কোড সরিয়ে সেখানে বাংলা কিউআর বসাতে। এ কাজে ব্যর্থ হলে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে প্রতিষ্ঠানগুলোকে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…