বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেয়া হবে না -রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামাতের জাতীয় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।
রাশেদ প্রধান বলেন, গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন। তিনি বলেছিলেন রাজাকার। সেই এক আন্দোলনে দিল্লির তিলক মালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছিল। নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নিন। ভুল করবেন না।
রাশেদ প্রধান আরও বলেন, আমরা দুটি দাবি উত্থাপন করছি- বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি চলবে না। চলতে দেওয়া হবে না। তাদের নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত ভারত থেকে পুশ ইন হচ্ছে। সীমান্তে হত্যা হচ্ছে। অতীতে আমার দেশের ফলাফল ওদিক থেকে নির্ধারণ হয়েছে। সুতরাং সকল মজলুমকে একত্রিত হতে হবে। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।