ভারতের আগ্রাসী অপতৎপরতা:
বাংলাদেশ সীমান্তবর্তী নদীতে সাপ-কুমির ছাড়ার চিন্তা বিএসএফের!
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
বাংলাদেশ সীমান্তের নদীপথ ও পানিভূমিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বিষাক্ত সাপ ও কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে। এমন খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ফেডারেল।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফ বাংলাদেশ সীমান্তের নদীপথ ও পানিভূমিতে সাপ ও কুমিরের মতো প্রাণী ছাড়ার সম্ভাব্যতা যাচাই করছে। যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া বা প্রথাগত কোনো প্রতিবন্ধকতা তৈরি করা প্রায় অসম্ভব, সেখানকার নদীপথ ও পানিভূমিতে এ কৌশল প্রয়োগের পরিকল্পনা করছে তারা।
সংবাদমাধ্যমটি তাদের হাতে আসা একটি অভ্যন্তরীণ নথির বরাতে বলছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। গত ২৬ মার্চ বিএসএফের পূর্বাঞ্চলীয় ও উত্তর-পূর্বাঞ্চলীয় সদর দপ্তরগুলোতে পাঠানো একটি গোপন বার্তায় বলা হয়েছে, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নদীপথের ফাঁকা জায়গাগুলোতে সরীসৃপ প্রাণী ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কৌশলগত দিক থেকে এসব ঝুঁকিপূর্ণ স্থানে সাপ বা কুমির ছাড়া কতটা কার্যকর হবে, তা বিস্তারিত পরীক্ষা করে দেখতে হবে।’
বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে সীমান্ত এলাকা প্রায় চার হাজার কিলোমিটার এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত দুই হাজার ২০০ কিলোমিটারের বেশি। এই সীমানা পাহারায় আছে দুই লাখ ৬৫ হাজার বিএসএফ সদস্য, গড়ে প্রতি কিলোমিটারে ৪১ জন দায়িত্ব পালন করে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সীমান্তে বাংলাদেশের প্রতি সীমান্ত দখল, সীমান্ত হত্যাসহ নানা ধরণের আগ্রাসী অপতৎপরতা চালিয়ে আসছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেল না পেয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৮, আহত ৯১২ জন
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বরগুনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১২
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঈদুল আজহার আগেই হাতিয়ার জনগণ পাচ্ছেন নতুন ফেরি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আশ্রয়ণ প্রকল্পের টাকা আত্মসাৎ, সাবেক ইউএনও’র লঘুদ-
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল কৃষি মন্ত্রণালয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এবার নকল করলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন’
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পে-স্কেলের দাবিতে আজ থেকে কর্মসূচি শুরু
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশকে স্বনির্ভর করা আমাদের নতুন অঙ্গীকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)