রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি যেন ‘বিষফোঁড়া’

Asrar প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ৬:২১ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১০:২৯
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি যেন ‘বিষফোঁড়া’

কক্সবাজার সংবাদদাতা:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দীর্ঘদিনের অস্থিরতার মধ্যে নতুন বাস্তবতা হিসেবে আবির্ভূত হয়েছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ)। রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার পর সংগঠনটি এখন বাংলাদেশের জন্য এক জটিল ও বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তের ওপারে রাষ্ট্রীয় বাহিনীর পরিবর্তে একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ায় কূটনৈতিক যোগাযোগ, সীমান্ত ব্যবস্থাপনা, রোহিঙ্গা প্রত্যাবাসন, নাফ নদীর নিরাপত্তা এবং চোরাচালান নিয়ন্ত্রণ- সবকিছুতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সীমান্তসংশ্লিষ্ট পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির অবস্থান এখন অনেকটা ‘বিষফোঁড়া’র মতো। কারণ, এটি শুধু সীমান্তের ওপারে সংঘাতের একটি পক্ষ নয়; বরং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি ও রোহিঙ্গা সংকটের ওপরও এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়ছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ সংঘাতের পর আরাকান আর্মি মংডু ও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ফলে বাংলাদেশের কক্সবাজার ও বান্দরবান সীমান্তের বিপরীতে দীর্ঘ অংশ এখন কার্যত একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে।
এ পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন ধরনের বাস্তবতা তৈরি করেছে। অতীতে সীমান্তের ওপারে মিয়ানমারের সেনাবাহিনী বা সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে যোগাযোগের সুযোগ থাকলেও এখন অনেক এলাকায় কার্যত সেই কাঠামো কার্যকর নেই। ফলে সীমান্তে কোনো ঘটনা ঘটলে বাংলাদেশকে এমন এক শক্তির মুখোমুখি হতে হচ্ছে, যার সঙ্গে রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্কের কোনো স্বীকৃত কাঠামো নেই। মংডু দখলের পর থেকে মিয়ানমার সীমান্তের নিয়ন্ত্রণ কাঠামোয় এই পরিবর্তন বাংলাদেশের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
বাংলাদেশের জন্য আরাকান আর্মি এখন এমন একটি সমস্যার নাম, যাকে উপেক্ষা করাও সম্ভব নয়, আবার সরাসরি কোনো রাষ্ট্রীয় সমীকরণে সমাধান করাও সহজ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা প্রত্যাবাসন, নাফ নদীর নিয়ন্ত্রণ,বাংলাদেশি জেলেদের নিরাপত্তা, চোরাচালান ও মাদক, সশস্ত্র সংঘাতের ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং আঞ্চলিক ভূরাজনীতি। এক কথায়, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের একটি পক্ষ হিসেবে শুরু হলেও আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার সমীকরণে একটি গুরুত্বপূর্ণ ও জটিল উপাদান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১০ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১০ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১১ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১১ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১১ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১১ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১২ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১২ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১২ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১২ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১২ ঘণ্টা আগে ১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা… ১২ ঘণ্টা আগে