বাংলাদেশ ব্যাংকের দুর্বলতায় আর্থিক খাতে লুটপাট
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক প্রভাবের কারণে দুর্বল হয়ে পড়েছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। আর এর প্রভাবে লুটপাট হয়েছে আর্থিক খাতে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য চার দফা সুপারিশ করেছে জাতীয় টাস্কফোর্স।
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি, নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান বন্ধ, দেউলিয়া আইন সংশোধনসহ চার দফা প্রস্তাবনা সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টাস্কফোর্সের সদস্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, নতুন ব্যাংকের লাইসেন্স প্রদান বন্ধ করতে হবে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) শক্তিশালী করা, দেউলিয়া আইন সংশোধন করা এবং অর্থঋণ আদালতে যেসব মামলা চলমান আছে সেগুলো বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।