বাংলাদেশ বিরোধী গুজব তৈরিতে ‘এআই’ ব্যবহার!
, ৪ঠা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
প্রতিদিনই গুজব, ভিডিও চালিয়ে দেওয়া হচ্ছে খবরের নামে। এতে সামাজিক বিশৃঙ্খলা, রাজনৈতিক উত্তেজনা ও উস্কানিমূলক তৎপরতা বেড়ে যাওয়ার শঙ্কাও বাড়ছে। ভারতীয় ইংরেজি ও বাংলা সংবাদমাধ্যমগুলো এসব গুজব কোনো রকম যাচাই বাছাই না করেই খবর হিসেবে চালিয়ে দিচ্ছে। ইন্টারনেটে তা ছড়িয়ে পড়ছে বিশ্বের সর্বত্র। কি নেই এসব গুজবে।
এসব গুজব যে বাংলাদেশের ভাবমর্যাদা বিনষ্ট বা উস্কানিমূলক তৎপরতা সৃষ্টি করে বিশৃঙ্খলা করার অপচেষ্টায় পরিকল্পিতভাবে করা হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। প্রতিদিন রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এসব গুজব ধরা পড়ে যেগুলো খবর হিসেবে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার পর পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা ভারত থেকে ছড়ানো হয়েছে।
সম্প্রতি ইসকনের কলকাতা শাখার সহ-সভাপতি রাধারমণ দাস তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে। পোস্টে হাসপাতালে চিকিৎসারত এক আহত ব্যক্তির একটি ছবি যুক্ত করে সে দাবি করে, ছবির আহত ব্যক্তির নাম রমেন রায়। সে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। মুসলিমরা রমেন রায়ের বাড়ি ভাঙচুর করেছে এবং তার ওপর হামলা করেছে। সে এখন আইসিইউতে আছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবির আহত ব্যক্তি তথা রমেন রায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী নয়। অথচ উক্ত পোস্টকে সূত্র ধরে এ ধরনের সচিত্র গুজব খবর হিসেবে প্রচার করেছে- এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড, জি ২৪ ঘন্টা, ইন্ডিয়ান এক্সপ্রেস, উইয়ন, ফিনানশিয়াল এক্সপ্রেস, রিপাবলিক ওয়াল্ড, নিউজ৯, টিভি৯, আজতাক, টাইমস নাউ নিউজ, ইন্ডিয়া টুডে, এবিপি লাইভ, হিন্দুস্তান টাইমস, লোকমাত টাইমস, পিটিসি নিউজ, ফ্রি প্রেস জার্নাল, ওয়ান ইন্ডিয়া, মাতৃভূমি, নিউজ এক্স, সিএনএন নিউজ ১৮, দ্য টাটভা, স্বরাজ্য, মিন্ট, নিউজ বাইটস, ভাইবস অফ ইন্ডিয়া এবং এইচডব্লিউ নিউজ। প্রকৃতপক্ষে, গত ২৫ নভেম্বর শাহবাগে চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় রমেন রায় আহত হয়। তবে তার বাড়ি ভাঙচুরের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়া-কানাডা থেকে আসছে ৩৫১ কোটি টাকার সার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জানা গেল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময়
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিমাগারের অতিরিক্ত ভাড়া: কাফনের কাপড় পরে কৃষকের গণ-অনশন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)