বাংলাদেশ-বাহরাইনের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে বৈঠক
বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্সের (এনপিআরএ) আন্ডার সেক্রেটারি শেখ হিসাম বিন আব্দুর রহমান আল খালিফার সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার।
মানামার বাংলাদেশ দূতাবাস গত ১৩ মে বাহরাইনের ন্যাশনালিটি পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারির দপ্তরে হওয়া বৈঠক নিয়ে জানায়, বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন ও বিশেষভাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণের বিষয়সহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।