বাংলাদেশ থেকে মিয়ানমারে পণ্য পাচার, রোহিঙ্গা যুবকের কোটি টাকার লেনদেন
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা রোহিঙ্গা নাগরিক আজিম উল্লাহসহ ১৪ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড ও র্যাবমিয়ানমারে সিমেন্ট পাচারের সময় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা রোহিঙ্গা নাগরিক আজিম উল্লাহসহ ১৪ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড ও র্যাব
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা রোহিঙ্গা নাগরিক আজিম উল্লাহসহ ১৪ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড ও র্যাব। এ সময় মাছ ধরার ট্রলারসহ ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টায় টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলীর নাফ নদীর জেটি ঘাটে কোস্টগার্ড ও র্যাবের যৌথ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার আরাফাত হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত পাচার চক্রের মূলহোতা আজিম উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মিয়ানমারে অবস্থানকারী এক ব্যক্তির মাধ্যমে পণ্যের চাহিদা সংগ্রহ করে চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার কয়েকজন বোট মালিকের সহযোগিতায় এসব পণ্য মিয়ানমারে পাচার করতো বলে জানিয়েছেন।’
আরাফাত হোসেন আরও বলেন, ‘পাচারের বিনিময়ে আজিম উল্লাহ মাদক, বিদেশি সিগারেটসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য দেশে আনতো। তার ব্যবহৃত মোবাইল ফোনে কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত সিমেন্ট, বোট ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)