বাংলাদেশ ওআইসির উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ -শ্রম উপদেষ্টা
, ২৫ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ সবসময় শ্রমজীবী মানুষের কল্যাণে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্যোগসমূহের প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ।
উপদেষ্টা বৃহস্পতিবার কাতারের দোহায় অনুষ্ঠিত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর দুই দিনব্যাপী (১৫-১৬ অক্টোবর) শ্রমমন্ত্রীদের ৬ষ্ঠ ওআইসি সম্মেলনে এ কথা বলেন। গত এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
সম্মেলনে শ্রম উপদেষ্টা বলেন, এপ্রিল মাসে বাংলাদেশ ‘ওআইসি শ্রম কেন্দ্রের সংবিধি’ -এ স্বাক্ষর করেছে, যা আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, ওআইসি সচিবালয় ও শ্রমকেন্দ্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক অর্জন: ইসলামী বিশ্বে সাফল্যের গল্প’ -প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ওআইসি সদস্য দেশগুলোর শ্রমমন্ত্রী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও’র মোট ৩৬টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। মৌলিক ১০টি কনভেনশনের মধ্যে ৮টি ইতোমধ্যে অনুস্বাক্ষরিত হয়েছে এবং বাকি তিনটি ১৫৫, ১৮৭ ও ১৯০ এর অনুস্বাক্ষর প্রক্রিয়া চলমান। এগুলো অনুস্বাক্ষরিত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলও’র ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হবে।
তিনি বলেন, শ্রমিকদের বিভিন্ন বিরোধ নিরসন করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা এডিআর চালু করছে। ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি অন্যায্য শ্রমচর্চা ও ট্রেড ইউনিয়নবিরোধী কর্মকা-ের জন্য শাস্তি বৃদ্ধি করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশের জহরত আদিব চৌধুরী
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলপিজি ও অটোগ্যাসের দাম কেন বাড়ল, কারণ জানাল বিইআরসি
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি, যুক্তরাষ্ট্রে চীনা নারী গ্রেপ্তার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪১৪
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি না করার অঙ্গীকার
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন জামাত আমির -রাশেদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, সঙ্গে ওয়াকিটকি-হ্যান্ডকাফ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারে নৈরাজ্যের মধ্যেই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উত্তরাঞ্চলের রাস্তা যেন মরণফাঁদ
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)