বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসম্যানদের চিঠি, জানে না মার্কিন প্রশাসন
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৬ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বাংলাদেশ ইস্যুতে মার্কিন ছয় কংগ্রেসম্যানের আলাদা দুটি চিঠির বিষয়ে কিছুই জানে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। কংগ্রেসম্যানরা যা জানায়, তা গোপন রাখা হয় বলেও দাবি করেন দফতরের মুখপাত্র। কিন্তু প্রশ্ন ওঠেছে, গোপনীয় চিঠি প্রকাশ্যে এলো কীভাবে।
স্থানীয় সময় বুধবার (১৪ জুন) মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ের আগমুহূর্তে বাংলাদেশ সম্পর্কে মার্কিন কংগ্রেসম্যানদের আরেকটি চিঠি ছড়িয়ে পড়ে বিএনপি সমর্থিত বিভিন্ন পেজে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কথিত ওই চিঠি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয়েছে বলেও দাবি করা হয়।
এর আগে, বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যা কমে যাওয়া নিয়ে ছয় কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি দেন। তাতেও সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ তোলা হয়।
তবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মার্কিন কংগ্রেস সদস্যরা যে চিঠি দিয়েছে, সে সবের তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে দেশের হিন্দু ও খ্রিষ্টানসহ সংখ্যালঘু সম্প্রদায়।
এরই পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দফতরের সর্বশেষ ব্রিফিংয়ে এসব তথ্যের সত্যতা বিষয়ে প্রশ্ন ওঠে। তবে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার জানায়, কংগ্রেসম্যানদের চিঠির বিষয়ে সে অবগত নয় বলে জানান।
মিলার বলে, ‘আমি চিঠির বিষয়ে কিছুই জানি না। কংগ্রেসম্যানদের কাছ থেকে যে সব চিঠি পাওয়া যায়, গোপনেই সেগুলোর প্রতিক্রিয়া দেয়া হয়। এ বিষয়ে কোনো তথ্য পেলে গোপনীয়ভাবে তার সমাধান করা হবে।
এ সময় বাংলাদেশসহ বিশ্বের সব দেশে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)