বাংলাদেশে হরিণ চাষে এত বিধিনিষেধ কেন? (১)
বাংলাদেশের আবহাওয়া হরিণ চাষের জন্য খুব উপযোগী। হরিণের খুব একটা রোগ বালাই হয় না, পালন করা সহজ এবং দ্রুত বংশবৃদ্ধি করে। বাংলাদেশে যদি হরিণ চাষ সহজ করা হয়, তবে প্রচুর হরিণ উৎপাদন করা সম্ভব। এ বিষয়টির প্রতি খেয়াল রেখে ২০০৯ সালে সরকার হরিণ লালন-পালন নীতিমালা অনুমোদন করে। ঐ নীতিমালায় মানুষ ব্যক্তি পর্যায়ে হরিণ লালন পালন করতে পারতো। লালন-পালনের পর সে হরিণের গোশত খেতেও বাধা ছিলো না। এছাড়া ক্রেতাদের কাছে বিক্রিও করা যেতো হরিণের গোশত। তবে চিত্রা হরিণের ক্ষেত্রে বিধি নিষেধ ছিলো।
যেহেতু হরিণের গোশত খাওয়া হালাল এবং বাজারে প্রচুর চাহিদা আছে, তাই এই নীতিমালার পর প্রচুর খামারী হরিণ লালন পালন শুরু করে। উৎপাদন হতে থাকে প্রচুর পরিমাণে হরিণ। কিন্তু বাধ সাধে কথিত পশু প্রেমী ও পরিবেশবাদীরা। তারা দাবী করে, এই নীতিমালার ফলে খামারের হরিণের নাম করে জঙ্গলের হরিণও ধরে ধরে বিক্রি শুরু হবে। তাতে নাকি হরিণ বিলুপ্ত হবে। কথিত পশুপ্রেশী ও পরিবেশবাদীদের এমন দাবীর মুখে সরকার হরিণ নিয়ে নীতিমালা পরিবর্তন করে। ২০১৭ সালে নতুন নীতিমালায় হরিণের গোশত খাওয়ার উপর সর্বপ্রকার বিধিনিষেধ দেয়া হয়। শুধু তাই নয়, কোন হরিণ বয়স্ক বা অসুস্থ হয়ে মারা গেলেও তার মাথা, চামড়া, হাড় বন বিভাগের কাছে জমা দিতে হবে। নয়ত কারাদ-সহ জরিমানা গুনতে হবে।
স্বাভাবিকভাবে একজন খামারী তখনই একটি পশু পালতে আগ্রহী হবে, যখন পশুটি সে বিক্রি করে লাভবান হতে পারবে। আবার জনগণ তখনই পশুটি ব্যাপকভাবে কিনবে, যখন ঐ পশুর গোশত খেতে পারবে। কিন্তু মানুষ গোশত না খেলে তো পশুটি কিনবে না, আর পশু না কিনলে খামারীও হরিণ এত চাষ করবে না। বর্তমানে একটি হরিণ খামার শুরু করতে সরকারকে কয়েক ধাপে টাকা দিতে হয়। এছাড়া প্রতি হরিণ বাবদ বছরে ১ হাজার টাকা দিতে হয়। এখন সেই টাকা তো তুলতে হবে। শুধু হরিণের সৌন্দয্য্র্ দেখতে আসা জনগণের কাছে টিকিট বিক্রি করে হরিণের খাবার খরচও তো উঠবে না, লাভ হওয়া তো পরের বিষয়।
- শেখ মুহম্মদ রাফসানযানি (আইনজীবি, লেখক)
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।