বাংলাদেশে মৌলিক ও ভোটের অধিকার ইস্যুতে অব্যাহত যোগাযোগ রাখছে জাতিসংঘ -ডুজাররিক
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছে, এ ইস্যুতে আমরা অব্যাহতভাবে যোগাযোগ রাখছি। অব্যাহতভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছি, যে নির্বাচনে প্রতিজন বাংলাদেশি ভীতিমুক্ত অথবা অন্য কোনো পরিণতির আতঙ্ক ছাড়া ভোট দিতে পারবেন। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে এ কথা বলেছে সে।
এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ৬টি আন্তর্জাতিক সিংগঠন।
বাংলাদেশ জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে মানবাধিকার পরিস্থিতি এবং নাগরিক সমাজের স্থান সংকুচিত হয়ে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।