‘বাংলাদেশে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের সংস্কৃতি চালু হতে আরও ৫০০ বছর সময় লাগবে’
বাংলাদেশে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের সংস্কৃতি চালু হতে আরও অন্তত ৫০০ বছর সময় লাগবে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। ফেরি না ছাড়ায়, ঘাটে অ্যাম্বুলেন্স আটকে শিক্ষার্থী তিতাসের মৃত্যুর মামলার শুনানিতে এই মন্তব্য করে উচ্চ আদালত।
গত বৃহস্পতিবার (১৪ মার্চ) হাইকোর্টের বিচারক কে এম কামরুল কাদের ও বিচারক খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মন্তব্য করেন। ২০১৯ সালের ৩১ জুলাই জারি করা রুলের শুনানিতে এ মন্তব্য করে হাইকোর্ট।
ফেরিঘাটে স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনায় রিটের শুনানিতে আদালত বলে, ভিআইপি পদমর্যাদায় রাষ্ট্রের দুজনের বাইরে আর যদি কাউকে প্রোটোকল দিতে হয় সেটা সরকারই সিদ্ধান্ত নেবে।
আদালত বলে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাইরে আর কাকে কাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে, নাকি হবে না সেটা রাষ্ট্রের ব্যাপার। তবে জরুরি কাজে পুলিশের গাড়ি ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অগ্রাধিকার দিতে হবে।
আদালত বলে, ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রীদের পদত্যাগ করার প্রবণতা বা সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠতে আরও ৫০০ বছর লাগবে। মন্ত্রীদের বহিষ্কার করতে হবে কেন, বিশ্বের কোনো কোনো দেশে দায় নিয়ে মন্ত্রীরা নিজেরাই পদত্যাগ করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।