বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী -ইইউ রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত হুইটলি বলেছে, বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী। সে ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৪ বিলিয়ন ইউরোর বিনিয়োগ রয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলে।
রাষ্ট্রদূত বলে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চায় তাদের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাড়ুক। এ নিয়ে অর্থমন্ত্রী দায়িত্ব নেয়ার পরপরই তার পরিকল্পনা জানতে পেরে আমরা বেশ আশাবাদী। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
২০২৬ সালের পরিকল্পনা নিয়ে কোনো কথা হয়েছে কিনা- এমন প্রশ্নে চার্লস হুইটলি বলে, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হবার সময়সীমা ২০২৬ সালে শেষ হলেও, ২০২৯ সাল পর্যন্ত স্বল্পোন্নত রাষ্ট্রের সুযোগ-সুবিধা দিতে অনুরোধ করেছে বাংলাদেশ। তবে শ্রম অধিকার ও মানবাধিকার নিয়ে কোনো কথা হয়নি বলেও জানিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।