বাংলাদেশে এসে পড়ল মিয়ানমারের ১৩ মর্টারশেল, সীমান্তে আতঙ্ক
মিয়ানমারের সীমান্ত এলাকায় সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে লাগাতার সংঘর্ষ চলছে। বাংলাদেশ থেকেই শোনা যাচ্ছে গোলাগুলির বিকট শব্দ।
শুধু শব্দ নয়, এরইমধ্যে ২৭ জানুয়ারি বাংলাদেশের ঘুমধুম ও পালংখালী সীমান্ত এলাকায় ১৩টি মর্টারশেল ও একটি বুলেট এসে পড়েছে। ফলে ওই এলাকায় বাসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল রোববার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে।
ঘটনার পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
সীমান্ত পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সব পর্যায়ের বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।