বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
বরিশাল সংবাদদাতা:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর পাওয়া বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষে দিনরাত পরিশ্রম করে চলেছেন।
গতকাল জুমুয়াবার বরিশাল বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বৃক্ষরোপণ শুধু আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি জাতীয় দায়িত্ব। গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তাহলেই আমরা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হিসেবে নয়, রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি দেশ ও দেশের উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করে চলেছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।